ধান গবেষণা ইনস্টিটিউট বিল পাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি ও কারিগরি গবেষণার মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি, উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন এবং গবেষণার জন্য ‘বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭’ জাতীয় সংসদে পাস হয়েছে। আজ বুধবার বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া নিষ্পত্তি করেন। আইনে বলা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনগুলোর সহযোগিতায় ধানের উৎপাদন বৃদ্ধি এবং উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনসংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর গবেষণা কর্মসূচি গ্রহণ করবে এ ইনস্টিটিউট।