ধান-চাল সংগ্রহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলায় চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়েছে। রানীনগর-আত্রাই এলাকার সাংসদ ইসরাফিল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। রানীনগরের ইউএনও মনিরুল ইসলাম পাটওয়ারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ বছর রানীনগর থেকে ৪ হাজার ৩৬৮ মেট্রিকটন চাল ও ৩৯২ মেট্রিকটন ধান সরাসরি কৃষক ও চাতাল মালিকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।