ধান-চাল সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় গতকাল রোববার বোরো সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ এনামুল হক এই ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ উপলক্ষে খাদ্যগুদাম মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জাকিরুল ইসলাম, মতিউর রহমান, জাকির হোসেন, আনোয়ার পারভেজ, আনোয়ার হোসেন ও সামসুল হক। উপজেলার ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন, এবার ৩২ টাকা কেজি দরে ৭২৩ মেট্রিক টন চাল ও ২২ টাকা কেজি দরে ১২৪ মেট্রিক টন ধান কেনা হবে।