ধান-চাল সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। জেলার বোদা উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ অভিযান উদ্বোধন করেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সাংসদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয়কুমার চ্যাটার্জি, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সারোয়ার আলম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান বক্তব্য দেন। চলতি মৌসুমে ২১ হাজার ২২৪ মেট্রিক টন চাল এবং এক হাজার ৪৩৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।