প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার নওগাঁ সদরের সাংসদ আবদুল মালেক এ কার্যক্রমের উদ্বোধন করেন। খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর নওগাঁ জেলায় ৩৫৬টি চালকল থেকে ৬৩ হাজার ৯৪৯ মেট্রিক টন চাল এবং ৪ হাজার ২২৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সরকার ঘোষিত প্রতি কেজি ৩২ টাকা দরে চাল এবং ২২ টাকা কেজি দরে এই পরিমাণ ধান সংগ্রহ করা হবে। ১ মে থেকে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হওয়ার কথা ছিল। এ অভিযান শেষ হবে আগামী ৩১ আগস্ট। উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামাণিক, সহকারী খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।