ধান-চাল সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এবার ধান-চাল ও গম সংগ্রহের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তা নিশ্চিত করা হবে। গতকাল সোমবার খাদ্য ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, একশ্রেণির অসাধু কর্মকর্তা ও মধ্যস্বত্বভোগী ফড়িয়া কৃষকদের সরকারি গুদামে ধান দিতে নিরুৎসাহিত করেন। ২ মে থেকে মাইকিং করা হবে, যাতে কৃষকেরা গুদামে ধান নিয়ে আসেন। এবার কৃষি মন্ত্রণালয় থেকে দেওয়া তালিকা অনুযায়ী স্থায়ী কৃষকের নাম, পরিচয়পত্র, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্বারা প্রত্যয়নকৃত জমির খতিয়ান নম্বর, জমির আয়তনের ভিত্তিতে উৎপাদনের পরিমাণ—এসবের ভিত্তিতে অ্যাকাউন্ট পে চেক হবে।