প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা। গাজীপুরে ব্রি প্রধান কার্যালয়ে পাঁচ দিনব্যাপী এ কর্মশালায় পাঁচটি নতুন জাতের ধানের পরিচয় করিয়ে দেওয়া হবে। এ ছাড়া আগামী দিনগুলোয় ব্রি কী ধরনের ধানের জাত নিয়ে গবেষণা করবে, তার কর্মপরিকল্পনাও ঠিক করা হবে। কর্মশালায় প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। সারা দেশ থেকে আসা ধান বিজ্ঞানীরা কর্মশালায় যোগ দেবেন। ধানের জাত উদ্ভাবন, ফসল, মাটি, পানি ব্যবস্থাপনা, রোগ ও পোকা দমন এবং খামারভিত্তিক যন্ত্রপাতি নিয়েও পর্যালোচনা করা হবে। যে পাঁচটি নতুন জাতের ধান অবমুক্ত করা হবে, তার মধ্যে রয়েছে বন্যা ও খরা সহিষ্ণু জাত। বীজ প্রত্যয়ন এজেন্সির মাধ্যমে অনুমোদন পাওয়া এ ধানের বীজ কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আগে সর্বশেষ পর্যালোচনা করা হবে।