ধান বিক্রির টাকা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় ধান বিক্রির টাকা না পেয়ে কৃষকেরা গত মঙ্গলবার এক ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করেছেন। পুলিশ কৃষকদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ওই ব্যবসায়ীকে আটক করেছে। ওই ব্যবসায়ীর নাম আবদুল মজিদ। তাঁর বাড়ি উপজেলার কহিতকুল গ্রামে। উপজেলার বিশালপুর গ্রামের কৃষক আবদুল মালেক অভিযোগ করেন, মজিদ বিশালপুর ও মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক কৃষকের কাছ থেকে গত বোরো মৌসুমে ধান কিনেছেন। কিন্তু এখনো তিনি কৃষকের সব টাকা পরিশোধ করেননি। কৃষকেরা তাঁর কাছে ৫৫ লাখ টাকা পাবেন। বেশ কয়েকবার টাকা চাইতে গেলে আবদুল মজিদ কৃষকদের খালি হাতে ফিরিয়ে দেন। শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম জানান, কৃষকদের সঙ্গে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী আবদুল মজিদকে আটক করা হয়েছে। মজিদ কৃষকদের পাওনা টাকা পরিশোধ করে দেবেন বলে তাঁদের জানিয়েছেন।