ধান মাড়াই কল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে মোট সাতটি ধান মাড়াই কল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিক উদ্দিন, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-৩ কহিনুর আক্তার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আলমগীর কবির প্রমুখ।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি