ধান মাড়াইযন্ত্রে শাড়ি জড়িয়ে দুই নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের ব্যবধানে বগুড়ার আদমদীঘি উপজেলার দুটি গ্রামে ধান মাড়াইয়ের সময় মাড়াইযন্ত্রে শাড়ি জড়িয়ে সুফিয়া খাতুন (৫০) ও খোদেজা বেগম (৭০) নামের দুই নারীর মৃত্যু হয়েছে।পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় শিতলাই গ্রামে ধান মাড়াইয়ের সময় শাড়ি যন্ত্রে জড়িয়ে গুরুতর আহত হন গ্রামের খোদেজা বেগম। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বুধবার সকালে পাল্লাপাড়া গ্রামে ধান মাড়াইয়ের সময় সুফিয়া খাতুনের শাড়ি মাড়াইযন্ত্রে জড়িয়ে গেলে তিনি মাথায় আঘাত পান। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিন দুপুর ১২টার দিকে তিনি মারা যান।