ধান লাগানো নিয়ে সংঘর্ষে আহত ১৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা বিলে ধানের চারা লাগানো নিয়ে ভূমিহীন ও জোতদারদের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ধানগড়া ইউনিয়নের সোনাইডাঙ্গা বিলের খাসজমিতে ভূমিহীন ও জোতদার—উভয় পক্ষ ধানের চারা লাগাতে যায়। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইডাঙ্গা বিলের খাসজমি নিয়ে দীর্ঘদিন ধরে জোতদার ও ভূমিহীনদের মধ্যে মামলা চলছে। বিভিন্ন সময় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।