প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি মৌসুমে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু রায়হান দোলন। এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা ফজলে এলাহী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান, বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান শাহিন সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোকাখারুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী মণ্ডল, সাংবাদিক মোস্তাফিজার রহমান, জিল্লুর রহমান, খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।