ধান সংগ্রহ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসীন আলী স্থানীয় সরকারি খাদ্যগুদাম চত্বরে অভিযানের উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে সেখানে উপস্থিত চাষি ও চালকল মালিকদের নিয়ে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন সংগ্রহ কমিটির সভাপতি ও ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সাংসদ ইমদাদুল হক, পীরগঞ্জের পৌর মেয়র কশিরুল আলম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুর ইসলাম সরকার। গুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে ১ হাজার ৭৭২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।