ধানখেত থেকে এক যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঝুটন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে পুলিশ মহিষাপুড়া হাওরের ধানখেত থেকে লাশটি উদ্ধার করে।নিহত ঝুটন উপজেলার বাঘচাপড়া গ্রামের মোজামেঞ্চল হকের ছেলে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলক চন্দ্র বসাক জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।