ধানখেতেই মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমিতে কীটনাশক ছিটিয়ে আর বাড়ি ফিরতে পারলেন না নরেশ হাসদা (৫০)। কীটনাশক ছিটানো মেশিন পিঠে বাঁধা অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, রাজশাহীর তানোর উপজেলার কচুয়া কাজীপাড়া গ্রামের নরেশ হাসদা ১০ বছর একই গ্রামের মতিউর রহমানের বাড়িতে কাজ করতেন। গত সোমবার সকালে নরেশ মতিউর রহমানের সঙ্গে জমিতে কীটনাশক ছিটাতে যান। সকাল ১০টা পর্যন্ত মতিউর মাঠেই ছিলেন। গতকালও তাঁর জমিতে নরেশের কীটনাশক ছিটানোর কথা ছিল। কিন্তু সকালে তাঁর কোনো খোঁজ না পেয়ে মতিউর নরেশের বাড়িতে যান। এ সময় নরেশের স্ত্রী তাঁকে জানান, তিনি রাতে বাড়ি ফিরেননি। কোথাও না পেয়ে মতিউর গতকাল সকালে আবার তাঁর ধানখেতে গিয়ে দেখেন, মেশিনে বাঁধা অবস্থায় নরেশ জমিতে পড়ে আছেন। এ ব্যাপারে তাঁর ভাই মহেশ হাসদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।