ধানগাছ নয় টেলিভিশন চাইল বিএনএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী প্রতীক হিসেবে ‘টেলিভিশন’ চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। গত বুধবার দলের পক্ষ থেকে এই আবেদন করেন দলটির প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ।
প্রধান বিরোধী দল বিএনপি এই দলটিকে নিবন্ধন না দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে।
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বুধবার বলেছিলেন, নিবন্ধিত অন্য কোনো দলের প্রতীকের সদৃশ কোনো প্রতীক নতুন কোনো দলকে দেওয়া হবে না।
বিএনএফ দাবি করে, তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শের অনুসারী। দলটি প্রতীক হিসেবে প্রথমে ধানের শীষের সদৃশ ‘গমের শীষ’ এবং পরে ‘ধানগাছ’ চেয়ে বিতর্কের সৃষ্টি করে।