ধানগড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শুভ বালক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় মাঠে এ খেলায় ধানগড়া ফুটবল একাদশ রণতিথা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, রায়গঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক নূরসাইদ সরকার প্রমুখ।