ধানচাষিদের উৎপাদন খরচ উঠছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বোরো ধান কাটা ও মাড়াইয়ের ভরা মৌসুমে পাইকার-ফড়িয়াদের কাছে জিমিঞ্চ হয়ে পড়েছেন হাজারো চাষি। দাম কম হওয়ায় চাষিদের উৎপাদন খরচই উঠছে না।

৫ জুন সকালে পীরগঞ্জ কলেজ হাটে গিয়ে দেখা গেছে, চাষিরা প্রতি মণ ভেজা ধান ৪২৫ টাকা থেকে ৪৫০ টাকায় বিক্রি করছেন। সেত্রাপাড়া গ্রামের চাষি হুসেন আলী জানান, তাঁর এক বিঘা জমিতে বোরো আবাদ করতে খরচ হয়েছে সোয়া ১০ হাজার টাকা। ওই জমিতে ধান পেয়েছেন ২২ মণ। কয়েকজন চাষি জানান, হাটবাজারে যত বেশি ধান আসছে, দাম তত নেমে যাচ্ছে।

উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি আলহাজ ইমদাদুর রহমান বলেন, ‘আমি বুঝতে পারছি ধানের বাজার এখন সম্পূর্ণভাবে মিল-চাতাল ব্যবসায়ী, পাইকার-ফরিয়াড়া নিয়ন্ত্রণ করছেন। চাষিদের তো ধান বিক্রি করতেই হবে। তাঁরা ধান আনছেন, ব্যবসায়ীরা সুযোগ পেয়ে তো ব্যবসা করবেই।

উপজেলা খাদ্যনিয়ন্ত্রক সৈয়দ সিদ্দিকুল আলম বলেন, গুদামে জায়গা হলে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু হবে।