প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে ৩১৩ বস্তা ধানসহ একটি ট্রাক ছিনতাই হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের ঢাকইর এলাকায় এ ঘটনা ঘটে। ধানব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার চাকলমা গ্রাম থেকে ৩১৩ বস্তা ধান কিনে তা ট্রাকে করে চাঁপাইনবাবগঞ্জ পাঠান। ট্রাকটি ঢাকইর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকটি থামায়। পরে তারা চালক হাবিবুর রহমান ও তাঁর সহকারী আক্কাস আলীকে বেঁধে রেখে ধানসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। নন্দীগ্রাম থানা-পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে। থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ছিনতাই করা ট্রাক উদ্ধার করার চেষ্টা চলছে। বগুড়া প্রতিনিধি