ধানমন্ডি খেলার মাঠ উন্মুক্ত রাখারদাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশনা মেনে রাজধানীর ধানমন্ডি মাঠকে কোনোভাবেই বাণিজ্যিক কাজে ব্যবহার না করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) বেশ কটি সংগঠন। গতকাল শুক্রবার সকালে ধানমন্ডি মাঠের সামনে এক সমাবেশে এ দাবি তোলা হয়েছে। সমাবেশে বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, সদস্যসচিব শরীফ জামিল, সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার শাহরিয়ার শাকির, যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, সুন্দর জীবনের নির্বাহী এম সিরাজুল ইসলাম মোল্লা, সেবার নির্বাহীপ্রধান মো. নুরুদ্দিন, সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান, অভিনেতা হাসান মাসুদ প্রমুখ।