ধানমন্ডি থানার ওসি বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধবিষয়ক সাংবাদিকদের দাবির মুখে রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শেষ পর্যন্ত বদলি করা হয়েছে। এখন থানার ওসির দায়িত্ব পালন করবেন ওই থানারই পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ধানমন্ডি থানার ওসি মো. মনিরুজ্জামানকে ডেমরা থানায় বদলি করা হয়েছে।গত ১১ মে ধানমন্ডির ২ নম্বর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট-এর জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা। এ ঘটনার জের ধরে ধানমন্ডি থানার ওসির বিরুদ্ধে সাংবাদিকদের মারধর ও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে। এর পর থেকে অপরাধবিষয়ক সাংবাদিকসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা ওই পুলিশ কর্মকর্তাকে অপসারণের দাবি জানিয়ে আসছিলেন।