প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অবৈধ স্থাপনা অপসারণ করায় সন্তোষ প্রকাশ করেছে ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলন৷ গতকাল সোমবার এক বিবৃতিতে এ জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ধন্যবাদ জানানো হয়৷ তবে উচ্ছেদ অভিযানকে ‘অসম্পূর্ণ’ বলেছে তারা৷
বিবৃতিতে বলা হয়, মাঠের মধ্যে এখনো খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কয়েকটি স্থাপনা রয়ে গেছে৷ এর মধ্যে আদালত কর্তৃক ‘অপসারণের জন্য নির্দেশিত’ তিনটি ঘরও রয়েছে৷ অন্যদিকে নতুন স্থাপনা নির্মাণ বন্ধের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ বিবৃতিতে আরও বলা হয়, শেখ জামাল ক্লাব কর্তৃপক্ষ সম্প্রতি মাঠের মধ্যে টেনিস ও বাস্কেট বলের জন্য কাঠামো নির্মাণ করছে৷ এ কারণে মাঠে খেলাধুলায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে৷ বিজ্ঞপ্তি৷