ধানমন্ডি মাঠ রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি মাঠ রক্ষার জন্য প্রধানমন্ত্রী, রাজউকের চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) কাছে স্মারকলিপি দিয়েছেন দেশের ১০ জন বিশিষ্ট ব্যক্তি। খেলাধুলা ও স্থানীয় বাসিন্দাদের উন্মুক্ত স্থান হিসেবে মাঠটি ব্যবহারের সুযোগ নিশ্চিত করার দাবিও জানানো হয় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে।
স্মারকলিপিতে বলা হয়, নানা ধরনের মেলার আয়োজন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানের নামে খোঁড়াখুঁড়ি করায় বছরের বেশির ভাগ সময় ধানমন্ডি মাঠে খেলাধুলার পরিবেশ বিঘ্নিত হয়। ২০১১ সালে হাইকোর্ট মাঠ থেকে ১৫ দিনের মধ্যে সব অপ্রয়োজনীয় স্থাপনা সরিয়ে সবার জন্য উন্মুক্ত রাখার জন্য রাজউক ও সিটি করপোরেশনসহ সব কর্তৃপক্ষকে আদেশ দেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি।