ধানমন্ডি মাঠে ক্রীড়া-সংশ্লিষ্ট নয়, এমন স্থাপনা ভাঙা হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডি মাঠে ক্রীড়া-সংশ্লিষ্ট নয়—এমন স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। আজ রোববার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে তা ভেঙে ফেলা শুরু হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী হাকিম ইকবাল মাহমুদের নেতৃত্বে মাঠের পশ্চিম অংশে তিনটি ঘর ভাঙার কাজ শুরু হয়।
মাঠে নির্মাণকাজ যাঁরা চালাচ্ছেন, ওই প্রতিষ্ঠানের কর্মীরা এর দুটো ঘরে থাকতেন। অপর কক্ষটি স্টোর রুম হিসেবে ব্যবহূত হতো।