ধানমন্ডি মাঠে নির্মাণ বন্ধে করা রিট আবেদন তালিকা থেকে বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি খেলার মাঠে অবকাঠামো নির্মাণ বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি আজ সোমবার কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান জানিয়েছেন, শুনতে অপারগতা প্রকাশ করে আবেদনটি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 

স্থপতি মোবাশ্বের হোসেন, ইকবাল হাবিব, ফারজানা শাহনাজসহ স্থানীয় ছয় বাসিন্দা গত মঙ্গলবার রিটটি করেন। ধানমন্ডির আবাসিক এলাকায় ৮ নম্বর সড়কসংলগ্ন খেলার মাঠে নির্মাণকাজ প্রসঙ্গে ৯ এপ্রিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। রিটে বলা হয়, ওই চিঠি ইমারত নির্মাণ আইনের ৩ ধারার সঙ্গে সাংঘর্ষিক।