ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি লেক থেকে গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে।
ধানমন্ডি থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে ওই যুবক লেকে নামলে নিরাপত্তাকর্মীরা তাঁকে উঠিয়ে আনার চেষ্টা করেন। কিছুক্ষণ পর তাঁকে আর দেখা যায়নি। এরপর তাঁকে উদ্ধারে অভিযান চালিয়েও খোঁজ পাওয়া যায়নি। গতকাল বিকেলে তাঁর লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন থানায় জানান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, স্থানীয় ব্যক্তিরা জানিয়েছে, ওই যুবক দীর্ঘদিন ধরে লেকের আশপাশে ঘোরাফেরা করতেন। তাঁদের ধারণা, যুবকটির মানসিক সমস্যা ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।