ধানমন্ডি লেকে পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও জাইকার উদ্যোগে গতকাল সোমবার দিনব্যাপী ধানমন্ডি লেকে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্থ ক্লাব ও জেওসিভি এ অভিযানে সহায়তা করে। জাইকা প্রকল্পের প্রশাসক কো-তাকেওচি এ সময় উপস্থিত ছিলেন। ‘ক্লিন ঢাকা সপ্তাহ’ পালনের লক্ষ্যে ডিসিসি ও জাইকা আজ মঙ্গলবার নগর ভবন পরিদর্শন এবং মাতুয়াইলে শিক্ষা সফরের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।