ধানমন্ডিতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে গতকাল বৃহস্পতিবার এক ব্যাংক কর্মকর্তার বাসার গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই গৃহকর্মীর নাম শিলা (২৫)। এ ঘটনায় পুলিশ গৃহকর্তা মাহিদুজ্জামান ও তাঁর স্ত্রী শাহানুর তাসলিমাকে আটক করেছে।ধানমন্ডি থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি বেসরকারি ব্যাংকের ধানমন্ডি শাখার কর্মকর্তা মাহিদুজ্জামান ৯ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার বাসায় থাকেন। ওই বাসার গৃহকর্মী ছিলেন শিলা। গতকাল বেলা ১১টার দিকে ওই ভবনের কয়েকজন কর্মচারী নিচতলার সানশেড থেকে শিলাকে আহত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে মাহিদুজ্জামান তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, হাসপাতালে মাহিদুজ্জামান পুলিশকে জানান, ছাদ থেকে পড়ে শিলা মারা গেছেন। পরে পুলিশ গিয়ে দেখে, ভবনটির আশপাশের বেশ কয়েকজন নারী-পুরুষ ক্ষোভ প্রকাশ করছেন। জনরোষের কারণে ও ঘটনা সম্পর্কে সন্দেহ থাকায় গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়।