প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্যের মোড়কের গায়ে বিক্রয়মূল্য না থাকা ও অতিরিক্ত দাম নেওয়ার অপরাধে ধানমন্ডির চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। এপিবিএন-৫-এর সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান জানান, মোড়কের গায়ে বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ধানমন্ডি-২-এর ‘মীনা বাজার সুপার সপ’-এর ব্যবস্থাপক ঈসতিয়াক হোসেনকে ৫০ হাজার টাকা, ‘প্রিন্স ফাস্ট ফুড’-এর ব্যবস্থাপক একরাম হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়ায় ‘লর্ড অফ দা প্রাইজ’-এর ব্যবস্থাপক খাদিমুল ইসলামকে ২৫ হাজার টাকা এবং ‘এডনিজ ফুড’-এর ব্যবস্থাপক সোহাগকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক