ধানমন্ডিতে দুই দল ছাত্রের সংঘর্ষে পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে জানান, গতকাল রাত নয়টার দিকে বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটির দুই দল ছাত্র রবীন্দ্রসরোবরে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কনিষ্ঠ শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠদের অসম্মান করেন। এ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে রাজীব, জিকো ও হারেস বাংলাদেশ মেডিকেল এবং অন্য দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে।চুরি: গতকাল রাতে মোহাম্মদপুর থানার আজিজ মহল্লার একটি বাসায় চুরি হয়েছে। চোরের দল যুক্তরাষ্ট্রফেরত খোরশেদ আলমের বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে ৫০ ভরি স্বর্ণালংকার, তিন হাজার মার্কিন ডলার ও ২০ হাজার টাকা নিয়ে গেছে।পারিবারিক সূত্র জানায়, গতকাল বিকেলে খোরশেদ আলম সপরিবারে কেনাকাটা করতে বের হন। রাত সাড়ে নয়টার বাসায় ফিরে দেখেন, দরজা খোলা। তাঁরা ভেতরে ঢুকে দেখতে পান, জানালার গ্রিল কাটা। বাসার মালামাল মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে আছে। স্টিলের আলমারি থেকে অলংকার, মার্কিন ডলার ও টাকা খোয়া গেছে। গৃহকর্তা খোরশেদ আলমের সন্দেহ, পাশের স্কুলের নিরাপত্তাকর্মীরা এ ঘটনায় জড়িত।