ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
মৃত্যু

রাজধানীর ধানমন্ডিতে শুক্রবার বিকেলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, ধানমন্ডিতে বিকেল চারটার দিকে কনকর্ড টাওয়ারের ১৩তলা থেকে পড়ে ওই তিন নির্মাণশ্রমিক নিহত হন। তাঁরা হলেন মো. সাইদুর (৩৫), মো. মোখলেস (২০) ও মনিরুল (৪৫)। ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালের পাশে ৫ নম্বর রোডের কনকর্ড টাওয়ারের একটি নির্মাণাধীন ভবনে প্লাস্টারের কাজ করছিলেন তাঁরা। পড়ে যাওয়ার পর মোখলেস ও মনিরুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে এবং সাইদুলকে সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সংশ্লিষ্ট চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

ভবনটির ১৩ তলায় প্লাস্টারের কাজ করার সময় মাচা ছিঁড়ে নিচে পড়ে যান ওই তিনজন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ভবন মালিক কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া নিহতদের পক্ষ থেকে মামলা করা হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।