ধানমন্ডিতে বিপণি বিতানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির আনাম র‍্যাংগস প্লাজার আগুন নেভাতে অগ্নিনির্বাপণকর্মীদের তৎপরতা। গতকাল বিকেলের ছবি l প্রথম আলো
ধানমন্ডির আনাম র‍্যাংগস প্লাজার আগুন নেভাতে অগ্নিনির্বাপণকর্মীদের তৎপরতা। গতকাল বিকেলের ছবি l প্রথম আলো

ধানমন্ডির আনাম র‍্যাংগস প্লাজায় গতকাল রোববার বিকেলে আগুন লেগে দুটি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে অগ্নিকাণ্ডের কারণে সাতমসজিদ রোডে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় মানুষকে ভোগান্তি পোহাতে হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল চারটার দিকে ছয়তলা ভবনটির চারতলার একটি খাবার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের কারণে সাতমসজিদ রোডে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সাতমসজিদ রোড দিয়ে চলাচলকারী যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। ওই সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকার প্রভাব পড়ে মিরপুর রোডে।