ধানমন্ডিতে ভারতীয় ভিসা আবেদনের নতুন কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ভিসার আবেদনপত্র গ্রহণ ও বিতরণের জন্য ঢাকার ধানমন্ডিতে একটি নতুন কেন্দ্র খোলা হচ্ছে। আগামী ১ জানুয়ারি থেকে কেন্দ্রটি চালু হবে।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) মাধ্যমে ভারতীয় ভিসা আবেদন গ্রহণের জন্য বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের স্বীকৃত এজেন্ট স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)।

এক বিজ্ঞপ্তিতে এসবিআই জানায়, আগামী বছরের প্রথম দিন থেকে ধানমন্ডির ২ নম্বর সড়কের ২৪ নম্বর বাড়িতে নতুন আইভিএসি কেন্দ্রের কার্যক্রম শুরু হবে।
কেন্দ্রে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করা হবে। একই কর্মদিবসে বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত ভিসা বিতরণ করা হবে।

ঢাকার গুলশান ও মতিঝিলে দুটি আইভিএসি কেন্দ্র আছে। ঢাকার বাইরে আইভিএসি কেন্দ্র রয়েছে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীতে।