ধানমন্ডিতে মিনিবাস চাপায় যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডি এলাকার ল্যাবএইড হাসপাতালের সামনে গত বৃহস্পতিবার রাতে গাড়ির নিচে চাপা পড়ে হেমন্ত দেবনাথ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।পুলিশ জানায়, হেমন্ত বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে ধানমন্ডি ৪ নম্বর সড়ক থেকে মিরপুর সড়ক অতিক্রম করছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মিনিবাস তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত পৌনে একটার দিকে তিনি মারা যান।