ধানমন্ডির একটি স্কুলে ছাত্রকে স্যান্ডেল দিয়ে মারার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি স্কলার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর এক ছাত্রকে গতকাল শনিবার স্কুল কমিটির চেয়ারম্যান আবুল কাশেম অঙ্ক না পারার কারণে স্যান্ডেল দিয়ে মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সেই ছাত্রের বাবা গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ছেলের ভাষ্যমতে, গতকাল সে স্কুলে বাড়তি ক্লাস করতে যায়। এ সময় শিক্ষক ও স্কুল কমিটির চেয়ারম্যান আবুল কাশেম তাকে অঙ্ক করতে দেন। কিন্তু ছেলে অঙ্কটি করতে না পারায় ওই শিক্ষক ক্লাসে অন্য ছাত্রদের সামনেই পায়ের স্যান্ডেল দিয়ে তাকে মারেন। গোলাম মোস্তফা বলেন, ‘অঙ্ক না পারার কারণে কোনো শিক্ষক স্যান্ডেল দিয়ে ছাত্রকে পেটাতে পারেন, তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। স্কুলে শিক্ষার্থীদের শাস্তি দেওয়া যাবে না—সরকারের এ ধরনের নির্দেশনা থাকার পরও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটা খুবই দুঃখজনক।’ঘটনা জানার জন্য আবুল কাশেমের সঙ্গে মোবাইলে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে পরিবারের দেওয়া তথ্যমতে, গতকাল আবুল কাশেম ছাত্রের বাসায় যান এবং যে ঘটনাটি ঘটেছে তা দুঃখজনক বলে জানান।