ধানমন্ডির কয়েকটি সড়কে পানি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি আবাসিক এলাকার কয়েকটি সড়কে কিছুদিন ধরে পানির তীব্র সমস্যা হচ্ছে। ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন (ওয়াসা) কর্তৃপক্ষ বলছে, ধানমন্ডি ২৭ নম্বর সড়কে অবস্থিত ওয়াসার একটি গভীর নলকূপের উৎপাদন কমে যাওয়ায় পানির এ সংকট। আগামী দুই-এক দিনের মধ্যে পানির সরবরাহ স্বাভাবিক হবে বলে ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে।

ধানমন্ডির ২৭ ও ২৮ নম্বর সড়কসহ বেশ কয়েকটি সড়কে ছয়-সাত দিন ধরে পানির সমস্যা হচ্ছে। দৈনন্দিন কাজ করার মতো পানিও আসছে না ওয়াসার লাইনে।

লালমাটিয়া মডস জোনের নির্বাহী মো. আবদুল ওহাব বলেন, ২৭ নম্বর সড়কের পানির পাম্পের গভীর নলকূপটির উৎপাদন ক্ষমতা অর্ধেকে নেমে গেছে। এর উৎপাদন ক্ষমতা স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। অন্য এলাকা থকেও এই লাইনে পানি আনার চেষ্টা করা হচ্ছে। দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।