নাভানা টাওয়ারের নিচতলায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কলাবাগানের বশিরউদ্দিন রোডের নাভানা টাওয়ারের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটে। আজ বেলা দুইটার দিকে ফায়ার-সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানা গেছে। আগুন এখন নিয়ন্ত্রণে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বহুতল নাভানা টাওয়ারটির নিচতলায় জেনারেটর বিস্ফোরণে আগুন লাগার ঘটনাটি ঘটে। আতঙ্কিত হয়ে এ ভবনের বাসিন্দারা নিচে নেমে আসে। বর্তমানে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।