ধানমন্ডির সেফ হোম সরকারের নব্য টর্চার সেল: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘ধানমন্ডির সেফ হোম সরকারের নব্য টর্চার সেল। এর কোনো আইনগত ভিত্তি নেই। এটা সুপ্রিম কোর্টের ১৬৭ ধারা এবং ডিএলআরের ৫৩ রায়ের বিরোধী।’ তিনি এটা বন্ধের দাবি জানিয়েছেন।গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মওদুদ এ দাবি করেন।গতকালের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হচ্ছে। তিনি বিভিন্ন মামলায় গ্রেপ্তার থাকা বিএনপির নেতা আবদুস সালাম পিন্টু, আ ন ম এহছানুল হক মিলন, লুৎফুজ্জামান বাবর, নাসির উদ্দীন আহাম্মেদ পিন্টু ও সুরাইয়া বেগমের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করেন।বিএনপি সরকারের গঠন করা র‌্যাবের বিরুদ্ধে বিনা বিচারে মানুষ হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ উঠেছে, তা বিএনপির ওপর পড়ে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ‘তখন র‌্যাবকে বর্তমান সরকারের মতো দলীয়করণ করা হয়নি।’