ধানমন্ডির ৬ রেস্টুরেন্টকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোংরা পরিবেশে খাবার সরবরাহ ও মূল্যতালিকা না থাকায় ধানমন্ডি এলাকার ছয়টি রেস্টুরেন্টকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ও মামুন সরদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আবু সাঈদ প্রথম আলোকে বলেন, বেলা দুইটার দিকে ঢাকা সিটি কলেজের সামনে থেকে অভিযান শুরু করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন করায় বীর উত্তম এম এ রব সড়কের সিটি খাবার ঘরকে ৫ হাজার, এরোমাস লাইফ কিচেনকে ৩০ হাজার, দিয়ামিন রেস্টুরেন্টকে ৩০ হাজার, রসুই রেস্টুরেন্টকে ৩০ হাজার, বাবুর্চি রেস্টুরেন্টকে ৩০ হাজার ও কড়াই গোশতকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, জরিমানা করা প্রতিটি দোকানের পরিবেশ অনেক নোংরা ছিল। কয়েকটিতে খাবারের মূল্য তালিকা উল্লেখ করা ছিল না। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জ্যেষ্ঠ পুলিশ সুপার আমির হোসেনসহ স্থানীয় থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন।