ধানমাড়াই যন্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের অধীন বগুড়ার শেরপুরে গতকাল রোববার ১১টি কৃষক দলের মধ্যে বিনা মূল্যে ১১টি ধানমাড়াই যন্ত্র (পাওয়ার থ্রেসার মেশিন) বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এসব যন্ত্র বিতরণ করেন শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহানসহ স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. খাজানুর রহমান বলেন, বিশ্বব্যাংক ও কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে এসব মাড়াই যন্ত্র বিতরণ করা হয়।