ধানি জমি থেকে গলিত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে মিষ্টির দোকানের কর্মচারী ভজন মহন্তের (২৪) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় উপজেলার ভস্তার বিলের পাশে একটি ধানি জমি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই অধীর চন্দ্র মহন্ত মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেন। এতে মিষ্টির দোকানের মালিক অজিত দাসসহ চারজনকে আসামি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গতকাল বুধবার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।