প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজকে সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ কাজ করছে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। মাদকের কবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে ভূমিকা রাখছেন তাঁরা। বন্ধুসভার সদস্যদের মতো দেশের কাজে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গতকাল বুধবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন অংশগ্রহণকারীরা। ‘ধানের খেতে রৌদ্রছায়ায়’ শিরোনামে বিশ্ববিদ্যালয় বন্ধুসভা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে নাচ, গান, নাটক, আবৃতি ইত্যাদি পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপাচার্য মীজানুর রহমান, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মহসীন রেজা, বন্ধুসভার জাতীয় পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।