ধানের চারা নষ্ট করার অভিযোগ, হামলায় দুই ভাই আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের কোলগ্রামে গত শুক্রবার দুপুরে খেতের ধানের চারা নষ্ট করার সময় বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় শাহজাহান আলী (৪৫) ও লোকমান আলী (৪৮) মারাত্মক আহত হয়েছেন।জানা গেছে, কোলগ্রামের কোরবান আলী কয়েক দিন আগে তাঁর জমিতে ধানের চারা রোপণ করেন। পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার দুপুরে ওই গ্রামের সোহাগ, গিয়াস উদ্দিন, আবদুর রাজ্জাক, বেলাল মাস্টারসহ ১০-১২ জন ওই জমির চারা উপড়ে ফেলতে থাকেন। এ ঘটনা জানতে পেরে তাৎক্ষণিকভাবে কোরবান আলীর দুই ছেলে শাহজাহান আলী ও লোকমান আলী গিয়ে বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা করলে দুই ভাই মারাত্মক আহত হন। দুপচাঁচিয়া থানার এসআই আবদুল আলিম জানান, কোরবান আলী শুক্রবার রাতে মামলা করেছেন।