ধানের চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চার উপজেলার ২৪টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সরকারের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মনজুরুল হান্নান চারা বিতরণ করেন। ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠান হয়। প্রথম দিনে ৮১ জন কৃষককে ধানের চারা দেওয়া হয়। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কিংকর চন্দ্র দাস, উপপরিচালক জি এম আবদুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল বাশার মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।