ধানের দাম বাড়ানোর দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে কৃষক সমিতির উদ্যোগে গতকাল রোববার দুপুর ১২টার দিকে ধানের দাম মণপ্রতি ৮৫০ টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।সকালে সংগঠনের নেতা-কর্মীরা স্থানীয় উদীচী কার্যালয়ে সমবেত হন। সেখান থেকে লাল পতাকাসহ একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়।