ধানের পরে সবজির হাসি, কৃষক খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার যে জমিতে ধান চাষ হয়েছিল, সে জমিতে হেসে উঠছে সবজি। এ রকম ধানি জমিতে কম খরচে সবজি ফলিয়ে ভালো দাম পাওয়ায় চাষিরাও আনন্দিত। উপজেলার ৩৮১ হেক্টর জমিতে সবজির চাষাবাদ হচ্ছে। সরেজমিনে গিয়ে চোখে পড়ে, আনোয়ারা উপজেলার বারখাইন, বরুমচড়া, বৈরাগ, চাতরী, বারশত ও হাইলধর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধানি জমিতে ফলানো হচ্ছে লালশাক, মুলাশাক, পালংশাক, মরিচ, আলুসহ বিভিন্ন সবজি। চাতরী গ্রামের চাষি আনোয়ার হোসেন (৪২) তাঁর ছয় গন্ডা (১২ শতক) জমিতে ধান কেটে এখন সেখানে মরিচ ও লালশাক লাগিয়েছেন। তিনি বলেন, ‘আড়াই হাজার টাকা খরচ করে জমিতে লালশাক লাগিয়েছিলাম। আমার চার হাজার টাকা লাভ হয়েছে। আশা করছি, মরিচেও লাভবান হতে পারব।’