ধানের বীজ বিক্রিতে অনিয়মে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা বাজারে ধানের বীজ বিক্রিতে অনিয়মের দায়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। ছবি: প্রথম আলো
কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা বাজারে ধানের বীজ বিক্রিতে অনিয়মের দায়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। ছবি: প্রথম আলো

অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি করায় ভ্রাম্যমান আদালত এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা বাজারে সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী হাকিম সাইফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, আমন ধানের বীজের সরকার নির্ধারিত দাম কেজি প্রতি ৪০ টাকা। উপজেলার আইলচারা বাজারের মেসার্স হাবিব ট্রেডার্সের মালিক হাবিবুর রহমান তা ৬৫ টাকায় বিক্রি করছিলেন। গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। বেশি দামে বীজ বিক্রি করার দায়ে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই কৃষি কর্মকর্তা আরও বলেন, উপজেলার সব ডিলারকে ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বীজ বিক্রি ও বিক্রয় মূল্য টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। তা না করলে লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।