ধানের মণ ৫০০ মজুরদের মজুরি দিনে ৫২০ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মণ ধানের দাম ৫০০ টাকারও কম। কিন্তু ধান কাটার জন্য এখন একজন মজুরকে দুপুরের খাবারের পাশাপাশি কৃষককে দিতে হয় ৫২০ টাকা। এতে করে কৃষকের ক্ষতি হলেও লাভ হচ্ছে দিনমজুরদের।
গত দুই দিন উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক ও দিনমজুরদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়। সকালে ধানগড়া বাজারে গিয়ে দেখা যায়, ধান কাটার জন্য দিনমজুর সংগ্রহ করতে কৃষকেরা নসিমন, অটোভ্যান ও মোটরসাইকেল নিয়ে এসেছেন। মজুরির বিষয়ে বনিবনা হলে গাড়িতে তাঁদের তুলে নিচ্ছেন।
ষোলমাইল এলাকার কৃষক আবদুল মজিদ বলেন, কয়েক দিন আগেও দিনমজুরদের মজুরি ছিল ৩০০ টাকা। অথচ ধান কাটার মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মজুরি বেড়ে ৫০০ টাকা ছাড়িয়ে গেছে। হাটে প্রতি মণ ধানের দাম ৪৮০ থেকে ৫৫০ টাকা।
রণতিথা এলাকার কৃষক আবদুল হালিম মুন্সি বলেন, কৃষকেরা উৎপাদিত পণ্য বিক্রি করতে গেলে তার দাম কমে যায়। কিন্তু ওই কৃষকই যখন কিনতে যান, তখন দাম বেশি দিতে হয়। তিনি বলেন, ধান বিক্রি করে মজুরদের টাকা দিতে হচ্ছে।