ধানের মূল্যবৃদ্ধি ও সারের মূল্য কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানের দাম ৮৫০ টাকা নির্ধারণ করে বড় বড় হাটবাজারে ক্রয়কেন্দ্রের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা, সার-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ আট দফা দাবিতে কৃষিমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে নীলফামারী জেলা কৃষক সমিতি।
গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষিমন্ত্রীর বরাবরে এ স্মারকলিপি পেশ করেন কৃষক নেতারা। এ সময় কৃষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, কৃষক নেতা উদাস রায় ও উপেন্দ্র রায় উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান৷ এভাবে তাঁরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে জাতীয় প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা না গেলে কৃষিতে এর বিরূপ প্রভাব পড়বে। তাই কৃষি ও কৃষক বাঁচাতে আট দফা পূরণের দাবি জানানো হয়।