ধানের লাভজনক মূল্যের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকায় গতকাল বুধবার ধানের লাভজনক মূল্যের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, অবস্থান কর্মসূচিতে ধানের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ধান চাষের খরচ বিবেচনায় নেওয়ার দাবি জানানো হয়। বাউল গানের মাধ্যমেও তাঁরা এসব দাবি উপস্থাপন করেন। অক্সফাম ও গণ-উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় ডেভেলপমেন্ট ফর ডিজঅ্যাডভান্টেজড পিপল (ডিডিপি) আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে ডিডিপির নির্বাহী পরিচালক কাজী সোহেল, আবদুল আলীমসহ কয়েকজন কৃষক বক্তব্য দেন।